buzywithinfoBuzy With Info
Everything About Business
samirendra 4

রেল গেটগুলিতে আসছে বড় বদল! নাগরিকদের সুরক্ষা দিতে নয়া পরিকল্পনা ভারতীয় রেলের

নতুন রেল প্রজেক্টগুলিতে আর থাকছে না লেভেল ক্রসিং। লেভেল ক্রসিংগুলিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চায় Indian Railways। তাই দেশব্যাপী প্রকল্পের মাধ্যমে, প্রতিদিন একটি করে তিনটি রোড ওভারব্রিজ (ROB) বা রোড আন্ডারব্রিজ (RUBs) নির্মাণ করাই হলো ভারতীয় রেলের লক্ষ্য। পরবর্তী বছরগুলিতে 17,083টি লেভেল ক্রসিং রেলওয়ে নেটওয়ার্ক থেকে বাদ দিতে চাইছে Indian Railways।

2 1

লেভেল ক্রসিংয়ের পরিবর্তে মাত্র এক বছরের মধ্যে, 1,078টি রোড ওভারব্রিজ এবং রোড আন্ডারব্রিজ নির্মাণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় রেল। তাতে শহর ও শহরতলী জুড়ে রেল এবং সড়ক যোগাযোগ উভয়ই উন্নত করবে। দুর্ঘটনাজনিত পয়েন্টগুলিতে রেল এবং সড়কপথে ট্র্যাফিকের সমস্যা সমাধান করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে রেল।

সরকারি প্রকল্পের কোর্স

গজ লাইন, ডবল লাইন বা মাল্টি ট্র্যাকিং, কোনও প্রজেক্টেই থাকবে না লেভেল ক্রসিং। রেলওয়ে নিরাপত্তার অন্যতম কান্ডারী লেভেল ক্রসিং কয়েক দশক ধরে রেল নেটওয়ার্কের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। কিন্তু লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার সংখ্যাও কম নয়। 2004 থেকে 2014 সালের মধ্যে, ভারত জুড়ে লেভেল ক্রসিংয়ে 596টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে 1,439 জনের মৃত্যুও হয়েছে।

Indian railways

যদিও 2023-24 অর্থবর্ষে লেভেল ক্রসিং -এ একটিও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যেসব জায়গায় লেভেল ক্রসিং রয়েছে, সেখানে ওভারব্রীজ তৈরি করা বিপুল খরচ সাপেক্ষ। কিন্তু সাধারণ মানুষের জীবনের গুরুত্ব আগে। প্রতিদিন পাল্লা দিয়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই লেভেল ক্রসিংয়ের পরিবর্তে তৈরি করে যাত্রী ও মাল পরিবহনের জন্য দুর্ঘটনা-মুক্ত ইকোসিস্টেম গড়ে তোলাই একমাত্র লক্ষ্য রেলের।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading