আজ, সোমবার বকরি ইদ বা ঈদ-উল-আযহা। আর পাঁচটা দিনের মত এই দিন কিন্তু টাইম টেবিল মেনে চলবে না Kolkata Metro। শনিবার এমনটাই ঘোষণা করেছে kolkata Metro কর্তৃপক্ষ। 17ই জুন দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইনে কম সংখ্যক ট্রেন পরিচালনা করবে কলকাতা মেট্রো। পাশাপাশি সারপ্রাইজ থাকছে মেট্রো যাত্রীদের জন্য।

এমনি সময় প্রতিদিন kolkata Metro 288টি মেট্রো চালায়। তবে যেহেতু সোমবার ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটি। তাই এদিন 214টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সোমবার ব্লু লাইনে দেওয়া হবে রাতের জন্য বিশেষ মেট্রো পরিষেবা। এদিন দিন যথারীতি রাত 11টায় আপ এবং ডাউন উভয় দিকের মেট্রো কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়বে।
প্রথম মেট্রো সকাল 6:50 নাগাদ দমদম থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) এবং একই সঙ্গে কবি সুভাষ থেকে ছেড়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। আর শেষ মেট্রো দমদম থেকে কবি সুভাষের শেষ ট্রেন ছাড়বে রাত 9:40 টায়। একই ভাবে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ ট্রেনটিও ছাড়বে রাত 9টা 40 মিনিটে। তবে রাত্রিবেলা মিলবে মেট্রোর বিশেষ পরিষেবা।
সরকারি প্রকল্পের কোর্স
নির্ধারিত মেট্রোর পর বিশেষ পরিষেবা হিসেবে কবি সুভাষ এবং দমদম এই দুই মেট্রো স্টেশন থেকে রাত 11:00 টায় এক জোড়া মেট্রো ছাড়বে। অপরদিকে, গ্রীন লাইন অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা কমিয়ে দেওয়া হয়েছে সোমবার। অন্যান্য দিন যেখানে 106টি মেট্রো চলে, সেখানে সোমবার ওই রুটে চলবে মাত্র 90টি মেট্রো।

সারাদিনে 20 মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। গ্রীন লাইন-2 অর্থাৎ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং অন্যান্য করিডোরের জন্য মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন করেনি মেট্রো কর্তৃপক্ষ। তবে, সোমবারের জন্য যেসব রুটে মেট্রো পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে, পরের দিন থেকে সেই সকল রুটে আবার আগের নিয়মেই ছুটবে মেট্রো।
Article By – আস্তিক ঘোষ



