PE (Private equity) বা প্রাইভেট ইক্যুইটি সংস্থাগুলি ২০২৪ সালের প্রথমার্ধে (২০২৪ এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত) ভারতের real estate segment (আবাসন বিভাগ)-এ ৩ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। যা গত বছরের একই সময়ে বিনিয়োগকৃত ২.৬ বিলিয়ন ডলারের থেকে বেশি। এছাড়া তথ্য বলছে ২০২৪ সালের প্রথম ছয় মাসে warehousing segment (গুদামজাত বিভাগ) এও বিনিয়োগ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের একই সময়ের ৫৫৫ মিলিয়ন ডলার থেকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে তা ১৭৬% বৃদ্ধি পেয়ে ১,৫৩২ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
Knight Frank India (নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া)-র রিপোর্ট অনুযায়ী মোট বিনিয়োগের ৩ বিলিয়ন ডলারের ৫২% গুদামজাত বিভাগে, ২৯% আবাসিক বিভাগে এবং ২০% অফিস বিভাগে বিনিয়োগ হয়েছে। জানা যাচ্ছে যে ২০২৩ সালের প্রথমার্ধে আবাসিক খাতে PE বিনিয়োগের ২৭৭ মিলিয়ন ডলার থেকে ২০২৪ সালের অর্থাৎ চলতি বছরের প্রথমার্ধে PE বিনিয়োগ ২০৯% এর বেশি বেড়ে ৮৫৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রিপোর্ট অনুসারে ২০১৮ সালের থেকে ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের পছন্দ এবং বিনিয়োগের পরিমাণ পরিবর্তিত হয়েছে। তবে অফিস সেক্টরের বিনিয়োগে আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাওয়া গেছে।
নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান শিশির বৈজল (Shishir Baijal) বলেছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৃদ্ধির কারনে ভারতকে বিনিয়োগের জন্য অনুকূল রূপে দেখা হয়েছে। বিশেষ করে গত দশ থেকে ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। এছাড়া আবাসিক বাণিজ্যে বৃদ্ধি, নতুন কর্ম সংস্থানের খোঁজ ভারতে প্রাইভেট ইক্যুইটি সংস্থাগুলির বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।
Article By – সুনন্দা সেন






