buzywithinfoBuzy With Info
Everything About Business
dlfig

পাইকারি বাজারে দাম কমলেও সুবিধা পাচ্ছে না আমজনতা! ডালের দাম নিয়ে কে দিলেন হুশিয়ারি?

পাইকারি বাজারে ৪ টাকা দাম কমলেও সেই সুবিধা পৌঁছাছে না সাধারণ জনগণ। বাজারে ডাল (Dal) কিনতে গেলে পকেটে পড়ছে চাপ। ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গেও একই চিত্র। যা দেখে সরকারের কপালে পড়েছে ভাঁজ। তাই ডালের দাম নিয়ন্ত্রনে আনতে কেন্দ্রীয় আধিকারিকরা দেশের খুচরো ব্যবসায়িদের সাথে একপ্রস্থ বৈঠক করে ফেলেছেন। যেখানে কড়া পদক্ষেপ নেওয়ার সাথে হুশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

6

জানা যাচ্ছে ১৬ জুলাই, ২০২৪ কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের সচিব নিধি খারে শীর্ষ খুচরো ব্যবসায়িদের সাথে আলোচনা সেরেছেন। যাতে যোগ দিয়েছেন রিলায়েন্স রিটেল, টাটা স্টোর, স্পেন্সার্স, RSPG, ডি-মার্ট ও ভিমার্টের কর্তারা। যেখানে তিনি বলেছেন ছোলা, উরদ, তুর ডালের পাইকারি দাম ৪% কমার পরেও ডালের (Dal) দাম কমেনি কেনো তা জিজ্ঞেস করেছেন। পাশাপাশি ডালের (Dal) দাম কমানোর নির্দেশের সাথে কড়া পদক্ষেপ নেবেন বলে হুশিয়ারি দিয়েছেন খারে। 

New in article ads By Sir 1

বিশেষজ্ঞদের দাবি, কৃষমন্ত্রকের তথ্যানুযায়ী, চলতি বছরে ৬২.৩২ লাখ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছে। যেখানে গত বছর ৪৯.৫০ লাখ হেক্টরে ডাল চাষ হয়েছিল। অর্থাৎ পরিমাণ বাড়লে দাম কমে। তবে বর্তমানে মহারাষ্ট্র, হরিয়ানায় উচ্চ দামে ডাল বিক্রি হচ্ছে। বাংলায় ডালের বাজার ১০০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে ঘোরা ফেরা করছে। চলুন দেখে নেওয়া যাক বাংলায় কোন ডালের কত দাম:- 

ডালের নাম দাম/কেজি
ছোলার ডাল১২২ টাকা
মটর ডাল১০০ টাকা 
মসুর ডাল১২০ টাকা
বিউলির ডাল১১৮ টাকা
মুগ ডাল১৩০ টাকা
তরকার ডাল১২৫ টাকা
সোনা মুগ ডাল১৫০ টাকা
তুর / অহড়র ডাল১০০ টাকা
উরদ ডাল১১২ টাকা
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading