buzywithinfoBuzy With Info
Everything About Business
pkstnfig

ভারতীয় এক রাজ্যের GDP-র সমান নিয়েছে ঋণ! পাকিস্তান IMF-কে কত বিলিয়ন ডলার দিতে হচ্ছে সুদ হিসাবে?

দীর্ঘ সময় ধরে আর্থিক দিক থেকে লড়াই করছে ভারতের প্রতিবেশি দেশ ‘পাকিস্তান’। গোটা দেশের GDP- এর থেকেও বেশি ভারতের একাধিক রাজ্যের GDP। একথা আগেই আমরা জেনেছি। সম্প্রতি পাকিস্তানের অর্থমন্ত্রক পার্লামেন্টে বিগত কয়েক দশকে IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রাপ্ত ঋণ এবং সুদ প্রদানের হিসাব তুলে ধরেছে। যেখানে দেখা যাচ্ছে যে শেষ চার বছরে পাকিস্তান IMF থেকে ৬.২৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ নিয়েছেযা ভারতের কর্ণাটকা রাজ্যের GDP প্রবৃদ্ধি ৬.২%- এর প্রায় সমান। 

6

পর্ষদের মতে শেষ চার বছরে নেওয়া ঋণের পরিবর্তে ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে পেরেছে এবং পাকিস্তান IMF- কে চার বছরে ১.১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সুদ হিসাবে দিয়েছে। ২০২৪ সালের এই সময়ের মধ্যে .৩৫ বিলিয়ন মার্কিন স্পেশাল ড্রয়িং রাইটস (Special Drawing Rights) বা SDRs ধার নিয়েছে। যার মধ্যে ৬৪৬.৬৯ মিলিয়ন মার্কিন SDRs পরিশোধ করেছে। ছোট করে জানিয়ে রাখি SDRs হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বারা তৈরী একটি রিজার্ভ সম্পদ। জানা যাচ্ছে পাকিস্তান প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের আরও একটি IMF ঋণ পেতে চলেছে। যা তিন বছরের মধ্যে পরিশোধ করতে হবে। 

New in article ads By Sir 1

তবে যদি বলা হয় পাকিস্তান ঋণের পরিবর্তে IMF (International Monetary Fund)- কে ঋণের জন্য কত পরিমান সুদ দিয়েছে। তাহলে বলতে হয় দেশটি গত ৪০ বছরে IMF কে ৩.৫ বিলিয়ন ডলারের বেশি সুদ দিয়েছে। অর্থ মন্ত্রনালয় এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মদাতারা বিষয়টি জানিয়েছেন। বৈঠকে উপস্থাপিত নথি থেকে জানা যায় যে, পাকিস্তানি মুদ্রায় সুদের পরিমান ১ হাজার বিলিয়ন পাকিস্তানি রুপি। আর শেষ ৩০ বছরে পাকিস্তানের IMF থেকে নেওয়া ২৯ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ থেকে ২১.৭২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি শোধ করেছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading