buzywithinfoBuzy With Info
Everything About Business
bdgttfiig

অন্তবর্তী বাজেটের অনুমানের সমান বরাদ্দ পেল প্রতিরক্ষা খাত! বরাদ্দকৃত অর্থ কোন কোন ক্ষেত্রে কত ব্যয় হবে বলে জানা যাচ্ছে?

আজ সংসদ ভবনে ২০২৪-২৫ বাজেট (Budget) পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রতিরক্ষা খাতের জন্য ৬,২১,৯৪০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পেশ করা অন্তবর্তী বাজেটের (Budget) অনুমান করা ৬.২২ লক্ষ কোটি টাকার প্রায় সমান। সাথে আরও জানা যাচ্ছে যে ভারতের প্রতিরক্ষা খাতে সময়ের সাথে আগামী পাঁচ বছরের মধ্যে বার্ষিক ২৫% বৃদ্ধি করা হবে। কারণ সেক্টরটি ২০২৯ সালের মধ্যে ৩ ট্রিলিয়ন রুপির লক্ষ্যে রয়েছে। 

8 2

অর্থমন্ত্রী জানিয়েছেন বর্তমানে বরাদ্দকৃত অর্থ গত বছরের প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা ৫.৯৪ লক্ষ কোটি টাকা থেকে বেশি। আর প্রতিরক্ষা খাতের জন্য ২০২৪-২৫ বরাদ্দকৃত অর্থ মোট বাজেটের (Budget) ১২.৯%। এবার চলুন দেখে নেওয়া যাক বরাদ্দকৃত অর্থ কোন কোন ক্ষেত্রে কতটা ব্যয়ের পরিকল্পনায় রয়েছে সরকার:-

  1. প্রতিরক্ষা বাজেটের প্রায় ২৮% অর্থাৎ ১.৭২ লক্ষ কোটি টাকা মূলধন অধিগ্রহণের জন্য বরাদ্দ করা হয়েছে।
  1. সশস্ত্র বাহিনীর রাজস্ব ব্যয়, বেতনের জন্য ৯২,০৮৮ কোটি টাকা নির্ধারন করা হয়েছে। 
  1. প্রতিরক্ষা পেনশনের জন্য ১.৪১ লক্ষ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 
  1. সীমান্ত পরিকাঠামো উন্নত করার জন্য ৬,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 
  1. ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জন্য ৭,৬৫১.৮০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। 
New in article ads By Sir 1

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO- এর জন্য ২৩,৮৫৫ কোটি টাকা নির্ধারন করা হয়েছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading