বর্তমানে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো দেশবাসীর কাছে নিরাপদ বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্কিম। নিরাপত্তা এবং স্থায়ী রিটার্নের সাথে সরকারি Scheme-এ পাওয়া যায় উচ্চ সুদের হার, বিশেষ করে স্বল্প সঞ্চয় স্কিমে বা Small Savings Schemes- এ। বর্তমানে ভারত সরকার Scheme-গুলির নতুন সুদের হারের বিষয় জানিয়েছে। তাতে বেশ কিছু Scheme-র যেমন সুদের হার বেড়েছে, তেমন আবার কিছু স্কিমের সুদের হার সংশোধন করা হয়নি। তবে চলুন দেরি না করে কোন স্কিম কত সুদের হার অফার করছে দেখে নেওয়া যাক:
Govt.Scheme:
- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): সরকার নিয়ন্ত্রিত স্কিমটিতে বার্ষিক ৭.১% সুদ অফার করা হচ্ছে। আর একজন বিনিয়োগকারী PPF – এ সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ পান।
- সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই সরকারি স্কিমের সুদের হার অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিক SSY – এর সুদের হার ৮.২%। এই স্কিমে একজন ব্যক্তি তার কন্যা সন্তানের নামে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করার সুযোগ পান।
সরকারি প্রকল্পের কোর্স
- পোস্ট অফিস মান্থলি স্কিম: এই স্কিমের সুদের হার প্রত্যেক মাসে পরিবর্তিত হয়। জুলাই মাসে মান্থলি স্কিমের সুদের হার ৭.৪%। আপনারা এই স্কিমে সিঙ্গেল এবং জয়েন্ট উভয় ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর বিনিয়োগের জন্যে সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সিঙ্গেল অ্যাকাউন্টের জন্যে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা আর জয়েন্ট অ্যাকাউন্টের জন্য ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন।
- কিষাণ বিকাশ পত্র (KVP) : সরকার নিয়ন্ত্রিত এই স্কিমে বার্ষিক ৭.৫% সুদ পাওয়া যায়। আর কোনো ব্যক্তি চাইলে KVP স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে তার ১০০ গুণে বিনিয়োগ করার সুযোগ পান। তবে সর্বোচ্চ কোনো বিনিয়োগ সীমা নির্ধারিত করা নেই।

- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS): এই স্কিমের প্রদত্ত সুদের হার ৮.৪%। আর একজন ব্যক্তি SCSS এ সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ পান।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): ভারত সরকারের এই স্কিমের অধীনে বার্ষিক ৭.৭% হারে সুদ প্রদান করা হচ্ছে। আর কোনো ব্যক্তি চাইলে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন এবং এই স্কিম বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারিত করা নেই।
Article By – সুনন্দা সেন





