ব্যাংকের মতো পোস্ট অফিসেও FD- এর সুবিধা রয়েছে। আর বর্তমান সময়ে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে পোস্ট অফিস। পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে যার মধ্যে অন্যতম দুটি হল PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং Post Office ফিক্সড ডিপোজিট। কিন্তু দুটি স্কিমের মধ্যে কোনটি বিনিয়োগ করা উচিত হবে, তা অনেকেই বুঝতে পারেন না। অবশ্য তার জন্য দুটি স্কিমের বিষয় জানতে হবে। যা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানবো।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF হল ভারত সরকার পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প। যেখানে বিনিয়োগ করলে ১০০ শতাংশ সরকারের সুরক্ষা পাওয়া যায়। বর্তমানে পোস্ট অফিসের PPF- এর সুদের হার হলো ৭.১০%। আর এই স্কিমে নুন্যতম ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ থাকে। অন্যদিকে Post Office ফিক্সড ডিপোজিট (FD) সাধারণ ব্যাংক FD- এর মতো। এই স্কিমে নূন্যতম এক বছর থেকে সর্বচ্চ ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে সুদ মেয়াদের উপর নির্ভর করে। অর্থাৎ ১ বছরের জন্য বিনিয়োগ করলে ৬.৯০%, ২ বছরের জন্য বিনিয়োগ করলে ৭%, ৩ বছরের জন্য বিনিয়োগ করলে ৭.১০% এবং ৫ বছরের জন্য বিনিয়োগ করলে ৭.৫০% সুদ পাওয়া যায়।
সরকারি প্রকল্পের কোর্স
এবার বলুন কোনটি আপনার জন্য ভালো হবে তা জানতে PPF এবং FD- এর মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক:-
- PPF- এর ক্ষেত্রে সর্বোচ্চ ১২ টি কিস্তিতে প্রতি বছর সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা বিনিয়োগের সুযোগ থাকে। অন্যদিকে পোস্ট অফিস FD তে এককালীন টাকা জমা করতে হয় নিজের পছন্দের সময় কালের জন্য, আর নির্দিষ্ট টাকার উপর নির্ভর করে সুদ পাওয়া যায়।
- পাবলিক প্রভিডেন্ট ফান্ডের জন্য আপনি ৭.১০% সুদের হাতে সুযোগ পান। তবে পোস্ট অফিস FD- এর ক্ষেত্রে বিনিয়োগের সময়ের উপর নির্ভর করে সুদের হার। এতে সর্বনিম্ন ৬.৯০% থেকে সর্বোচ্চ ৭.৫০% সুদ পাওয়ার সুযোগ থাকে।
- PPF- এবং পোস্ট অফিস FD, দুইই ভারত সরকার দ্বারা পরিচালিত তাই ঝুঁকি কম।

PPF- এ বিনিয়োগের পর ৫ বছর পূর্ণ হলে আংশিক এবং ১৫ বছর পর সম্পূর্ণ টাকা তুলতে পারেন। কিন্তু পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ৬ মাস পর টাকা তোলা যায়। তবে তার জন্য চার্জেস দিতে হয়।
Article By – সুনন্দা সেন





