ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কবে শেষ হবে? বর্তমানে এই উত্তরের অপেক্ষায় রয়েছে দেশবাসী। ন্যাশনাল হাই-স্পীড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL), আহমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে 508 কিলোমিটার দীর্ঘ Bullet train করিডোর নির্মাণের দায়িত্বে রয়েছে। সম্প্রতি সংস্থাটি একটি RTI -এর উত্তরে বলেছে যে, সমস্ত কাজের টেন্ডারের পরেই সম্পূর্ণ প্রকল্পের সমাপ্তির তারিখ নির্ধারণ করা যেতে পারে।

প্রকল্পের সাথে যুক্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে Bullet train প্রকল্পটি ভায়াডাক্ট, পিয়ার এবং ভিত্তি নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতির সঙ্গে ভালো ভাবে এগিয়ে চলেছে।
তিনি বলেন – “ট্র্যাকের কাজের জন্য মোট 35 কিলোমিটার ভায়াডাক্ট হস্তান্তর করা হয়েছে। পুরো করিডোরের সিভিল কাজের জন্য 100 শতাংশ দরপত্র এবং গুজরাটে ট্র্যাকের কাজের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। গুজরাটের সুরাত এবং বিলিমোরার মধ্যে 2026 সালে ট্রায়াল রান শুরু হবে।”
সরকারি প্রকল্পের কোর্স
মহারাষ্ট্রের অংশের জন্য প্রথম টেন্ডার 2023 সালের মার্চ মাসে দেওয়া হয়েছিল, কারণ মহারাষ্ট্রে প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির একটি উল্লেখযোগ্য অংশ উপলব্ধ ছিল না। 2017 সালে চালু হওয়া এই প্রকল্পটি প্রাথমিকভাবে 2023 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে, জমি অধিগ্রহণের সমস্যা এবং কোভিডের জন্য কাজে ব্যাপক দেরি হয়েছে।

রেলপথ মন্ত্রক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে সুরাট এবং বিলিমোরার মধ্যে 50 কিলোমিটার বিস্তৃত প্রকল্পের প্রথম ধাপটি 2026 সালের আগস্টের মধ্যে শেষ হবে। 2024 সালের জানুয়ারিতে, এটিও ঘোষণা করা হয়েছিল যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়েছে।
Article By – আস্তিক ঘোষ



