buzywithinfoBuzy With Info
Everything About Business
npfig

৬ মাসের চাকরিতে পাওয়া যাবে পেনশন! EPFS- এর সংশোধীত নিয়ম কী বলছে।

সম্প্রতি সংশোধন করা হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম (EPFS) এবং নতুন পেনশন প্রকল্প NPS। আগে PF- এর পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করতে হলে কর্মীদের ১০ বছর পেনশন অ্যাকাউন্টে টাকা জমাতে হত এবং কমপক্ষে ৬ মাস চাকরি করলে PF- এর টাকা পাওয়া যেত। তার আগে চাকরি ছেড়ে দিলে পেনশন এবং পেনশনের টাকা পাওয়া যেত না। কেন্দ্র জানিয়েছে, EPS সহ NPS– এরও একাধীক নিয়মে সংশোধন আনা হয়েছে। সাথে ডি-ম্যাট অ্যাকাউন্টের কিছু পরিবর্তন এনেছে SEBI (Security Exchange Board of India)। 

4

১৯৯৫ সালের এমপ্লয়িজ পেনশন স্কিম সংশোধনের পর মাত্র এক মাস চাকরি করার পর কাজ ছেড়ে দিলেও প্রভিডেন্ট ফান্ডের পেনশন খাতের টাকা ফেরত পাবেন কর্মীরা। কারণ প্রত্যেক বছর ৭ লক্ষ কর্মীর পেনশন খাতে এক মাস। চাকরি করে তা ছেড়ে দেওয়ায় ৬ মাস টাকা জমাতে না পারায় অত লক্ষ কর্মীর আর্থিক ক্ষতি হচ্ছে। তাই শ্রম মন্ত্রক কর্মীদের উপকৃত করতে জানিয়েছে, এবার প্রতি মাসে পেনশন খাতে জমা পড়া টাকার ভিত্তিতে রিটার্নের অংক হিসাব হবে। 

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

অন্যদিকে NPS- এর ক্ষেত্রে লগ্নিকারীদের টাকা যেদিন জমা পড়বে সেদিন মূলধনী বাজারে বিনিয়োগ করা হবে। অর্থাৎ টাকা জমা দেওয়ার দিন থেকেই NAV বা নেট অ্যাসেট ভ্যালুর সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। আর SEBI জানিয়েছে, লগ্নিকারীরা বেসিক ডি-ম্যাট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০ লাখ টাকার মূল্যের শেয়ার রাখতে পারবেন। আগে যা ২ লাখ টাকা ছিল। 

EPFS
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading