buzywithinfoBuzy With Info
Everything About Business
Govt. Of India

আরও 8টি ন্যাশেনাল হাইওয়ে বানাবে কেন্দ্র সরকার! কতটা সুবিধা হবে পশ্চিমবঙ্গবাসীর?

দেশের চেহারায় আমূল পরিবর্তন আনতে চলেছে 8টি জাতীয় মহাসড়ক। 936 কিলোমিটার জুড়ে দীর্ঘ 8টি জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন দিল মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। মন্ত্রিসভার সিদ্ধান্তের ব্যাখ্যা করে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জাতীয় হাই স্পিড করিডোর প্রকল্পগুলির উন্নয়নের অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে খরচ হবে 50,655 কোটি টাকা।

10

মোট 4,613 কোটি টাকা ব্যয়ে 88 কিলোমিটার দীর্ঘ হাই-স্পিড করিডোরটিকে বিস্তৃত করা 6 লেনের করিডোর হিসাবে। এই করিডোরটি উত্তরপ্রদেশের প্রধান পর্যটন গন্তব্য এবং মধ্যপ্রদেশের সঙ্গে সংযোগ বৃদ্ধি করবে। আগ্রা এবং গোয়ালিয়রের মধ্যে দূরত্ব 7 শতাংশ এবং ভ্রমণের সময় 50 শতাংশ কমিয়ে দেবে কেন্দ্রের এই উদ্যোগ। 6 লেনের অ্যাক্সেস-নিয়ন্ত্রিত আগ্রা-গোয়ালিয়র গ্রিনফিল্ড হাইওয়েটি উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ থেকে শুরু হবে।

খড়গপুর এবং মোরগ্রামের মধ্যে 231 কিলোমিটার দীর্ঘ 4 লেনের অ্যাক্সেস-কন্ট্রোল হাই-স্পিড করিডোরটি তৈরি করা হবে 10,247 কোটি টাকা ব্যয়ে। এক প্রান্তে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্র প্রদেশ এবং অন্যদিকে দেশের উত্তর-পূর্ব অংশের রাজ্যগুলির মধ্যে পূর্বের তুলনায় ভালো সংযোগ গড়ে তুলবে। খড়গপুর এবং মোরেগ্রামের মধ্যে পণ্যবাহী যানবাহনের ভ্রমণের সময় বর্তমান 10 ঘণ্টা থেকে 5 ঘণ্টায় কমিয়ে আনবে এই করিডোর।

New in article ads By Sir

আবার 10,534 কোটি টাকা ব্যয়ে বিল্ড-অপারেট-ট্রান্সফার (BOT) মোডে তৈরি করা হবে 214 কিলোমিটার দীর্ঘ অপর একটি 6 লেনের হাই-স্পিড করিডোর। থারাড এবং আহমেদাবাদের মধ্যে দূরত্ব 20 শতাংশ এবং ভ্রমণের সময় 60 শতাংশ কমিয়ে আনবে এই করিডোর।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading