চলতি মাসের ২৩ তারিখে পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট ২০২৪। ইতিমধ্যেই সর্বত্র বাজেটকে ঘিরে বৃদ্ধি পাচ্ছে উত্তেজনা। বিশেষজ্ঞরা মনে করছেন সরকার Budget-এ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। তবে এবারেও অর্থনীতি প্রবৃদ্ধির দিকে যে নজর দেবে কেন্দ্র সরকার সে বিষয় নিশ্চিত বিশেষজ্ঞ মহল। যার দরুণ শেয়ার বাজারের বেশ কয়েকটি খাতে দুর্দান্ত গতি দেখতে পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় কোন কোন খাতে বৃদ্ধি দেখতে পাওয়া যাবে বা সরকার কোন খাতগুলিতে বিশেষ নজর দেবে?
সম্প্রতি DR Choksey Finserv Pvt. Ltd- এর ম্যানেজিং ডিরেক্টর Devin Chaksey এই বিষয়ে মন্তব্য করেছেন। তাঁর মতে কেন্দ্র সরকার Budget-এ মূলত তিনটি খাতে বিশেষ নজর দিতে চলেছে। আর সেগুলি হল- কৃষি, পরিকাঠামো এবং উৎপাদন। এই তিন বাদে গ্রামাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়েও বিশেষ নজর দিতে চলেছে সরকার। তাই এই খাতগুলির উপর Deven Chaksey বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার কথা বলেছেন। সাথে একথাও বলেছেন, FMCG খাতের বৃহৎ বা জনপ্রিয় কোম্পানিগুলি এই কারণে লাভের মুখ দেখতে পারে।
প্রতিরক্ষা খাতটি বিশেষ ধরণের গুরুত্ব পেয়ে থাকে সরকারের কাছ থেকে। প্রত্যাশা করা যাচ্ছে যে আসন্ন বাজেটেও এই কাতের বৃদ্ধিতে বরাদ্দ বাড়াবে সরকার। সাথে উন্নয়নশীল খাতগুলির দিকে উন্নয়নের লক্ষ্যে বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। যে কারণে আগামীতে বাস্তবিকভাবেই প্রতিরক্ষা খাতের একাধিক স্টকে দুর্দান্ত পারফর্ম্যান্স লক্ষ্য করা যেতে পারি।এছাড়াও Deven Chaksey বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন, ডিফেন্সের সেক্টরটির উন্নয়নের বিষয়ে আসন্ন Budget-এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
Article By – সুনন্দা সেন






