দেশের কেন্দ্রীয় সরকারের মতো প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার রাজ্যবাসীর আর্থিক দিকের কথা ভেবে নানা প্রকল্প চালু করেছে। যার উদ্দেশ্য থাকে আর্থিক এবং সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া জণগণের কল্যান। বিশেষ করে মহিলা বা কন্যাদের কথা ভেবে প্রকল্প চালু করেছে West Bengal Government। লোকসভা নির্বাচন ২০২৪ শেষ হওয়ার পর একটি প্রকল্পের প্রসার করল West Bengal Government। এই প্রকল্প দ্বারাও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হবেন। জানিয়ে রাখা ভালো যে নতুন প্রকল্পটি লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প।
পশ্চিমবঙ্গ সরকার ছাত্র-ছাত্রীদের কল্যানের জন্য আগেও বহু প্রকল্প শুরু করেছে। তেমন ভাবেই এবারেও পড়ুয়াদের জন্য শুরু করা প্রকল্প সকল শ্রেণীর জন্যে চালু করা হলো। বর্তমানে প্রসারিত করা হয়েছে ‘যোগ্যশ্রী’ প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগে কেবল রাজ্যের তপশীলি জাতি ও উপজাতির (SC/ST) ছাত্রদের ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা বিভাগের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সাহায্য করত। বর্তমানে তা প্রসারিত করে সংখ্যালঘু, OBC এবং সাধারণ বা জেনারেল শ্রেনীর ছাত্রদের জন্যেও চালু করা হয়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
রাজ্য জুড়ে মোট ৫০টি কেন্দ্র খোলা হয়েছে যোগ্যশ্রীর জন্য, যেখানে দুই হাজারেরও বেশি SC/ST পড়ুয়া ট্রেনিং পাবেন। এখন একাদশ শ্রেণি থেকে প্রশিক্ষণ শুরু হবে। কাউন্সেলিং করে মেধার ভিত্তিতে মোট দু হাজার জন পড়ুয়াকে ২০২৫ সালের প্রবেশিকা পরীক্ষার কোচিং দেওয়া হবে। কোচিং চলাকালীন, তাঁদের ৩০০ টাকা করে প্রতি মাসে স্টাইপেনও দেওয়া হবে। এমনকি পড়ুয়ারা পরীক্ষাও দিতে পারবে।
জেনে রাখা ভালো যে যোগ্যশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে। আর পড়ুয়ারা আগামী ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।আবেদনকারীকে অবশ্যই কমপক্ষে মাধ্যমিকে ৫০% থেকে ৬০% নম্বর পেতে হবে। আর জেনারেল শ্রেণীদের জন্যে প্রকল্পের বোর্ডের পক্ষ থেকে যোগ্যতা নির্ধারিত করা হবে।

Article By – সুনন্দা সেন




