buzywithinfoBuzy With Info
Everything About Business
Thematic fund

Thematic fund-এ বিনিয়োগ করেন? ঝুঁকিগুলি জেনে নিন

অনেক বিনিয়োগকারীই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান কিন্তু কোনো একটি স্টক কীভাবে বাছবেন বা একটি স্টক বাছতে যে রিসার্চ প্রয়োজন হয় সেটা করে উঠতে পারেন না। তাঁদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের একটি ভালো উপায় হল mutual fund এখানে যেমন diversification-এর সুযোগ থাকে তার পাশাপাশি কোনো একটি শেয়ার নির্বাচনের ঝক্কি থাকে না। বিগত কয়েক বছরে থিমেটিক ফান্ড বা sectoral fund বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। এই ফান্ডগুলি বিশেষ কিছু সেক্টর বা থিমে বিনিয়োগ করে– যেমন স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, রিনিউয়াল এনার্জি ইত্যাদি। যেথেতু বিশেষ কোনো ক্ষেত্র বা সেক্টরে বিনিয়োগ করা হচ্ছে তাই এই ফান্ডগুলির বৃদ্ধির সম্ভাবনা বেশি হলেও সবার জন্য এটি ভালো বিনিয়োগ বিকল্প না-ও হতে পারে। চলুন দেখে নেওয়া যাক থিমেটিক ফান্ডে বিনিয়োগ করার আগে কোন বিষয়গুলি বিবেচনা করা দরকার। 

11

 ঝুঁকি ও অস্থিরতা বেশি :  আগেই বলা হল এইধরনের ফান্ড বিশেষ কোনো একটি সেক্টরে বিনিয়োগ করে। সেই কারণে এই ধরনের বিনিয়োগে ঝুঁকি অনেকটাই বেশি থেকে যায়। কারণ দেখা গেল আপনি IT sector-এর ফান্ডে বিনিয়োগ করলেন বা healthcare-এ বিনিয়োগ করলেন যেটা আজকে হয়তো ভালো ফল করছে কিন্তু ৬ মাস বা ১ বছর পর ফান্ডটি underperform করতে লাগল, পুরো সেক্টরে downfall হওয়ার কারণে। সেই কারণে যেহেতু thematic fund-এ diversification হয় না তাই আপনার বিনিয়োগটির বেশি ঝুঁকি থেকে যায়। 

Market timing-এর সমস্যা :  Themetic বা sectoral fund-এ বিনিয়োগের সময় আপনাকে বিশেষভাবে market timing-এ নজর রাখতে হবে। Sector যখন ভালো গ্রো করা শুরু করে সেই সময় বাজারে প্রবেশ করতে হয় এবং সেক্টরের downfall শুরুর সময় exit করতে হয়। এইভাবে market timing করা বেশ অসুবিধার। কোন্ সময়ে investment শুরু করবেন, কখন exit করবেন সেটা অভিজ্ঞ বিনিয়োগকারীরাও অনেক সময় বুঝে উঠতে পারেন না। তাই বাজার সম্পর্কে বা sector সম্পর্কে ভালোভাবে খোঁজখবর না নিয়ে themetic fund-এ বিনিয়োগ বেশ ঝুঁকির। 

স্বল্পমেয়াদি ঝুঁকি :  স্বল্পমেয়াদের কোনো খবরে থিমেটিক ফান্ড বেশ সংবেদনশীল। যেমন automobile sector-এর কোনো একটি বিশেষ innovation-এর জন্য সেই নির্দিষ্ট সেক্টোরাল ফান্ডের দাম বেড়ে যেতে পারে, আবার সেই innovation প্রত্যাশা অনুযায়ী ফল না করলে দাম হঠাৎ করে পড়ে যেতেও পারে। যার কারণে স্বল্পমেয়াদে sectoral fund-এ ঝুঁকি থাকে। 

2

 দাম বেশি :  থিমেটিক ফান্ড সাধারণত অন্যান্য diversified mutual fund-এর তুলনায় বেশি দামি হয় কারণ এই ফান্ডের expense ratio বেশি হয়। এর কারণ হল থিমেটিক ফান্ড ম্যানেজ বা পরিচালনার দায়িত্বে প্রচুর জ্ঞান এবং রিসার্চ প্রয়োজন হয়। আর যদি সেই নির্দিষ্ট ফান্ড ভালো ফলাফল না করে তাহলে এই অতিরিক্ত খরচ আপনার রিটার্ন কমিয়ে দেয়। 

 Diversification হয় না :  আলাদা আলাদা asset-এ বিনিয়োগকেই diversification বলে। এতে কোনো একটি বিশেষ asset class-এ মন্দা দেখা গেলে অন্যগুলি সুরক্ষিত থাকে এবং সর্বোপরি আপনার আর্থিক ক্ষতি সীমিত হয়। কিন্তু themetic fund-এ সমস্ত ইনভেস্টমেন্ট বিশেষ কোনো একটি সেক্টরভিত্তিক হয়, অর্থাৎ এখানে diversification হয় না। যেমন ধরুন এখন renewal energy sectorটি ভালো ফল করছে। কিন্তু হঠাৎ সরকারের কোনো পলিসি পরিবর্তন হলে বা নতুন কোনো প্রযুক্তি এলে সেক্টরটি ভালো ফল না-ও করতে পারে। 

তাই যে-কোনো সেক্টোরাল ফান্ড বিনিয়োগের আগে আপনি ঝুঁকি নিতে পারবেন কি না, আপনার লক্ষ্য কী, ফান্ডের বা সেক্টরটির মন্দা দেখা দিলে কী করবেন ইত্যাদি বিষয়গুলি আগে থেকে বিবেচনা করে নেওয়া জরুরি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading