buzywithinfoBuzy With Info
Everything About Business
nfofig 1

বিনিয়োগকারীদের জন্য এলো নিউ ফান্ড অফার! কবে পর্যন্ত পাবেন সুযোগ?

বর্তমানে মিউচ্যুয়াল ফান্ড হয়ে উঠেছে বিনিয়োগের অন্যতম বিকল্প। কারণ ফান্ডগুলিতে বিনিয়োগ করে একদল বিনিয়োগকারী ভালো রিটার্ণ অর্জন করতে সক্ষম হয়েছেন। যা দেখে বিনিয়োগ ইচ্ছু ব্যক্তিরা মিউচ্যুয়াল ফান্ডকে বেছে নিয়েছেন। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডগুলি বর্তমানে ভালো পারফর্মও করছে। তার পাশাপাশি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান বৃদ্ধির জন্য দেশের বাজারে একের পর এক Mutual Funds লঞ্চ হচ্ছে। এমন অবস্থায় শোনা যাচ্ছে সাম্প্রতিক কালে একটি Multi Cap Fund লঞ্চ করা হয়েছে। 

7 2

Franklin Templetion Mutual Fund– এর পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে Franklin India Multi Cap Fund (ফ্রাঙ্কলিন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড)। যা আদতে একটি Open- Ended Fund। যেটি লার্জক্যাপ, মিডক্যাপ, স্মলক্যাপের স্টক জুড়ে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের উচ্চ রিটার্ণ অফার করবে। যে কারণে মাল্টি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে তিনটি ক্যাপের স্টকগুলিতে বিনিয়োগ করা বাধ্যতামূলক। এক্ষেত্রেও প্রত্যেক বিভাগে ২৫% অর্থ বরাদ্দ করার কথা বলা রয়েছে। যার দরুণ এই ফান্ডে লার্জক্যাপ, মিডক্যাপ ও স্মলক্যাপের ফান্ডগুলির এক্সপোজার এক সাথে পাবেন। 

জানা যাচ্ছে যে নিউ ফান্ড অফার ( New fund offer)- এর সাবস্ক্রিপশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ২২জুলাই ২০২৪ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে NFO- এর সুবিধা পাবেন। ফান্ডটিতে সর্বনিম্ন ৫ হাজার টাকা বিনিয়োগ মূল্য ধার্য করেছে ফান্ড হাউস। নতুন ফান্ড পরিচালনের দায়িত্বে রয়েছে R Janakiraman, Akhil Kalluri এবং Kiran Sebastian। জানা যাচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ডটি Nifty 500 Multicap 50:25:25 ইন্ডেক্সের বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।

New in article ads By Sir

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং Mutual Fund সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে এবং Mutual Fund এ বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি থাকে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে, Mutual Fund এ বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading