buzywithinfoBuzy With Info
Everything About Business
nfo

বিনিয়োগকারীদের জন্য খুশীর খবর, লঞ্চ হয়েছে নতুন ফান্ড! কত তারিখ অব্দি মিলবে NFO- এর সুবিধা?

বর্তমানে বিনিয়োগের অন্যতম বিকল্প হল Mutual Fund। সময়ের সাথে বিনিয়োগকারীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে শেয়ার বাজারের মতো Mutual fund- গুলিতেও দুর্দান্ত পারফর্ম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে। ক্রমবর্ধমান চাহিদার কারণে বাজারে নতুন নতুন Mutual Fund লঞ্চও হচ্ছে। ২০২৪ সালের শুরু থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একাধিক Mutual Fund লঞ্চও হচ্ছে। ২০২৪ সালের শুরু থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একাধিক Mutual Fund লঞ্চ হয়ে গিয়েছে। এবার সেই তালিকায় নাম যোগ করল কোটাক (Kotak)। 

3

Kotak Mutual Fund (NFO):

সম্প্রতি Kotak Mutual Funds- এর পক্ষ থেকে একটি সম্পূর্ণ নতুন Fund লঞ্চ করা হয়েছে। আর নতুন Mutual Fund- এর নাম হল Kotak BSE PSU Index Fund। Kotak – এর Mutual Fundটি BSE PSU ট্রাক করবে এবং এটি একটি Open-ended Fund। Kotak এর নতুন Fund-টির পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবেন্দ্র সিংহল, সতীশ দোন্ডাপতি (Satish Dondapati), অভিষেক বিসেন। 

কোটাক BSE PSU Index Fund- টির New Fund Offer বা NFO সাবস্ক্রিপশন চলছে। আর ২৪ জুলাই পর্যন্ত বিনিয়োগকারীরা NFO- এর সুবিধা পাবেন। তারপরে ৬ আগস্ট থেকে ফান্ডটি ধারাবাহিক ভাবে পুনরায় ক্রয় এবং বিক্রয়ের জন্য খুলবে। কোটাকের এই নতুন fund- এ SIP এবং lump sum এর মাধ্যমে বিনিয়োগ করার মিনিমাম অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট মাত্র ১০০ টাকা। 

Kotak BSE PSU Index Fund টি BSE PSU সূচকে অন্তর্ভুক্ত ইক্যুইটি ও ইক্যুইটি সংক্রান্ত সিকিউরিটিগুলিতে ৯৫% থেকে ১০০% অর্থ বিনিয়োগ করবে এবং ডেট ও মানি মার্কেট ইন্সট্রুমেন্টগুলিতে ০% থেকে ৫% পর্যন্ত অর্থ বিনিয়োগ করবে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় স্টক মার্কেটে বিনিয়োগের জন্য এটি একটি তুলনামূলকভাবে সাশ্রয়ী ও উন্নত বিকল্প অফার করবে। 

1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং Mutual Fund সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে এবং Mutual Fund এ বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি থাকে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে, Mutual Fund এ বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading