buzywithinfoBuzy With Info
Everything About Business
frstcryfig

বিনিয়োগকারীদের জন্য খুশির খবর নিয়ে এলো Firstcry! কবে থেকে শুরু IPO সাবস্ক্রিপশন?

শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য অন্যতম বিকল্প হল IPO তে বিনিয়োগ করা। বর্তমানে বিভিন্ন কোম্পানি নিজের ব্যবসায়িক কাজের জন্য এবং ঋণ পরিশোধ সহ ব্যবসা প্রসারের জন্য অর্থ সংগ্রহ প্রচেষ্টা করছে। আর তার অন্যতম উপায় হল বিনিয়োগকারীদের জন্য IPO লঞ্চ করা। চলতি অর্থবছরে একাধিক কোম্পানি তার পাবলিক অফার লঞ্চ করেছে। খবর রয়েছে আগামী মাসে বেশ কিছু কোম্পানি IPO লঞ্চ করতে চলেছে। তাদের মধ্যে একটি হল ওলা ইলেকট্রিকের IPO। যা ভারতীয় শেয়ার বাজার বিনিয়োগকারীদের কাছে একটি সুযোগ। এবার সেই পথেই হাঁটছে FirstCry। 

6 2

ব্রেইনবিস সলিউশনস লিমিটেডের অনলাইন বেবি ও কিডস কোম্পানি Firstcry আগামী মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ করতে চলেছে তার প্রাথমিক পাবলিক অফার (Initial Public Offer) বা IPO। পুণে ভিত্তি কোম্পানিটি দুবার সেবি (SEBI)- র কাছে খসড়া জমা দেওয়ার পর IPO- এর জন্য অনুমোদন পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটি ৪,৮১৪ কোটি টাকা আয় করেছে। পাশাপাশি কোম্পানির ২৭৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

চলুন এবার First Cry- এর IPO- এর বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে নেওয়া যাক:-

  1. IPO সাবস্ক্রিপশন ৬ আগস্ট থেকে ৮ আগস্টের জন্য খোলা হতে পারে। 
  1. IPO সাবস্ক্রিপশন অ্যাংক ইনভেস্টরদের জন্য ৫ আগস্ট খোলা হবে। 
  1. First Cry প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে ২৪,৩০০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে। 
  1. IPO- তে রিটেলারদের ২২০ মিলিয়ন ডলারের অফার ফর সেলের জন্য ৫৪ মিলিয়ন ডলারের শেয়ার থাকবে। 
  1. ২১৫ মিলিয়ন ডলার সংগ্রহ করবে নতুন ইস্যুর মাধ্যমে। 
  1. IPO- এর সর্বোচ্চ প্রাইস ব্যান্ড প্রায় ৪৬৫ টাকার। 
  1. ১৩ আগস্ট First Cry- এর শেয়ার বাজারে লিস্টিং হতে পারে। 
New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading