বাজেটের কারণে মাঝের কিছু সময় শেয়ার বাজারে অনিশ্চয়তা লক্ষ্য করা গেলেও পুনরায় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার বাজারের দুই প্রধান সূচক আবারও নতুন উচ্চতায় পৌঁছেছে। যার দরুণ বেশ কিছু স্টকে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। যা বাজার বিশেষজ্ঞ মহলের একাংশের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাঁরা মনে করছেন বাজারে বর্তমান বৃদ্ধি ঝুঁকি বহন করতে পারে। এই উচ্চ মূল্যায়ন দীর্ঘমেয়াদী বিনিয়োগে এবং লার্জক্যাপ স্পেসে তেমন প্রভাব না ফেললেও মিডক্যাপ ও স্মলক্যাপে বিনিয়োগে দুশ্চিন্তা বাড়তে পারে। তাই শেয়ার বাজারের বিশেষজ্ঞ মহল বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে উক্ত বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন Helios Mutual Fund (হেলিওস মিউচ্যুয়াল ফান্ড)- এর CEO Dinshaw Inani (দিনশা ইরানি)। তিনি জানিয়েছেন, বর্তমান বাজার পরিস্থিতি খুব একটা ইতিবাচক অবস্থায় এগোচ্ছে না। আয়ের বৃদ্ধি থেকে মার্জিন কমে যাওয়া সমস্ত বিষয় নেতিবাচকই মনে হচ্ছে। বর্তমানে যে স্টক গুলিতে ২-৩% বৃদ্ধি দেখা দিয়েছে। তা আর্থিক দিক থেকে ইতিবাচক হলেও মৌলিক বিষয়গুলি সেই বৃদ্ধিকে সমর্থন করছে না। যা বড় দুশ্চিন্তা বহন করছে।
Dinshaw স্বিকার করেছেন যে ভারতীয় শেয়ার বাজারে আর্থিক প্রভাব আছে। তবে তা এককমুখী প্রবাহ। কারণ এই বৃদ্ধি মূলত দেশীয় বিনিয়োগকারীদের থেকে সমর্থন পাচ্ছে। অন্যদিকে আর্থিক প্রবাহের দ্বিতীয়ভাগে অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের থেকে আসা প্রবাহ বর্তমানে ইতিবাচক অবস্থায় রয়েছে। এমন অবস্থায় বাজারে বৃদ্ধি কতদিন অব্যাহত থাকবে তা বলা যাচ্ছে না। আবার বিদেশি বিনিয়োগকারীদের সমর্থন বাদে দেশীয় বিনিয়োগকারীদের সমর্থনে বাজার এভাবে কতদিন এভাবে চলবে সেই নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
যে কারণে বলেছেন বিনিয়োগকারীদের এই মুহুর্তে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। মিডক্যাপ স্টকে ক্ষেত্রে অতিরিক্ত মূল্যায়ন লক্ষ্য করা যাচ্ছে। যে কারণে সতর্কতা বিশেষ প্রয়োজন। একই অবস্থা স্মলক্যাপ বিভাগের স্টকেও। তাই দুই বিভাগ ও স্টকে এই মুহুর্তে নতুন করে বিনিয়োগ করা থেকে বিরত থাকা ভুল হবে না। অবশ্য লার্জক্যাপ বিভাগের স্টকে যুক্তিসঙ্গত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় বলা চলে বাজারে এই অংশটি ইতিবাচক রয়েছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






