buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

এক লাফে অনেকটা বৃদ্ধি পেলো ভারতীয় শেয়ার বাজার! একদিনে কত লাভ করলো বিনিয়োগকারীরা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে শেয়ার বাজারে টানা এবং বিরাট বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না। বুধবারে বাজারে ‘বুলরান’ দেখা গেলেও বৃহস্পতিবার শেয়ার বাজার পতনের সম্মুখীন হয়েছিল। তবে আজ অর্থাৎ শুক্রবারের প্রাথমিক ট্রেডিং সেশন থেকেই ভারতীয় শেয়ার বাজারে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। দেশীয় দুই প্রধান সূচক গ্রীণ জোনে ট্রেডিং শেষ করেছে। বিশ্লেষকদের একাংশের মতে, এই মুহুর্তে বাজারে ভলাটিলিটি বা অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। তাই আগামী কয়েকদিনে ‘বুল রান’ লক্ষ্য করা যাবে। তাঁরা দীর্ঘ মেয়াদে লার্জক্যাপে আকর্ষনীয় রিটার্নের সম্ভাবনার কথাও বলেছে। 

8 3

আজ ভারতীয় শেযার বাজার শক্তিশালী নোটে বন্ধ হওয়ার সাথে দুই প্রধান সূচক  ১% এর বেশি বৃদ্ধি পেয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE সূচক সেনসেক্স ৮২০ পয়েন্ট বা ১.০২% বেড়ে ৭৯,৭০৫.৯১- এ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE সূচক নিফটি ২৫১ পয়েন্ট বা ১.০৪% বেড়ে ২৪,৩৬৭.৫০- এ লেনদেন শেষ করেছে। নিফটি ব্যাংক সূচক ৩২৭.৮০ পয়েন্ট বা ০.৬৪% বেড়ে ৫০,৪৮৪.৫০ পয়েন্টে, নিফটি মিডক্যাপ১০০ ৪৯৩.২০ পয়েন্ট বা ০.৮৭% বেড়ে ৫৭.১৭৪.৪০- এ এবং নিফটি স্মলক্যাপ ১০০ ১০২.৯০ পয়েন্ট বা ০.৫৬% বৃদ্ধি পেয়েছে। 

দেশীয় বাজারে সেনসেক্স মিডক্যাপ ৫৬৬.১৮ পয়েন্ট বা ১.২১% বৃদ্ধি পেয়েছে, যেখানে সেনসেক্স স্মলক্যাপ ৪২১.৬৫ পয়েন্ট বা ০.৭৯% বেড়ে ৫৩,৬১৪.৩৭- এ পৌঁছেছে। অর্থাৎ বলাই চলে দেশীয় সমস্ত বিভাগ শেষ ট্রেডিং সেশনে লাভের সাক্ষী হয়েছে। BSE তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের সেশনের প্রায় ৪৪৫.৮ লক্ষ কোটি টাকা থেকে আজকে প্রায় ৪৫০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে অর্থাৎ একদিনে বিনিয়োগকারীরা ৪ লক্ষ কোটি টাকার বেশি লাভ করেছে। 

New in article ads By Sir

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading