বাজার খুলতেই দেখা গেলো বড় পতন। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের প্রাথমিক সেশনে ধ্বস নামলো শেয়ার বাজারের প্রধান দুই সূচক সহ একাধিক ক্ষেত্রে। যার জন্য বাড়ছে বিক্রির প্রবণতা। সকালবেলা একদিকে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)- এর সূচক সেনসেক্স ৬২৮.১১ পয়েন্ট কমে ৮১,২৩৯.৪৪- এ এবং অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE)- এর সূচক নিফটি ৬২৮.১১ পয়েন্ট হ্রাস পেয়ে ২৪,৮২১.৩৫- এ নেমে আসে। একই সময় নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০– এর সূচক ১.০৭% পর্যন্ত হ্রাস পেতে দেখা যায়। পাশাপাশি অন্যান্য সেক্টরগুলির মধ্যে নিফটি ব্যাংক, নিফটি ওয়েল অ্যান্ড গ্যাস, নিফটি IT, নিফটি PSE সূচক ০.৮২%, ১.১৮%, ০.৮২%, ১.৩৪% হারে হ্রাস পেয়েছে।
পতনের তালিকায় দুই এক্সচেঞজের একাধিক সূচকের নাম রয়েছে। সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত সূত্র বলছে, বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৩০ টি কোম্পানির বাজারগত মূল্য হ্রাস পেয়ে ৪৫৭.৩৬ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। যা গতকাল অব্দি বৃদ্ধি পেয়ে ৪৬১.৬২ কোটি টাকায় দাঁড়িয়ে ছিল। গনণা বলছে সপ্তাহের শেষ দিনে এবং মাসের দ্বিতীয় দিনের প্রথম ট্রেডিং সেশনে দেশীয় বিনিয়োগকারীরা এক ধাক্কায় ৪.২৬ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। আবার অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে India VIX- এর সূচক এবং নিফটি FMCG- এর সূচক প্রায় ৩.৪০% এবং ০.৪৩% বৃদ্ধি পেয়েছে।
আজকে (শুক্রবার) সবচেয়ে বেশি পতন হয়েছে কামিন্স ইন্ডিয়া, ইমামি, এলগি ইক্যুইপমেন্টস, মারুতি সুজুকি, ত্রিবেনী ইঞ্জিনিযারিং, টাটা স্টিল, কোফর্জ, টাট মোটরস, আইশার মোটরস, শোভা, গ্রোফাইট ইন্ডিয়া, ক্যাগ্রি গ্লোবাল, টিটাগড় ওয়াগন সহ একাধিক কোম্পানির স্টকে। এমন বড় পতনের মাঝেও বেশ কিছু স্টককে গ্রীণ জোনেও দেখতে পাওয়া গেছে। যেমন: ইন্ডিয়া সিমেন্টস, জাম্বু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, সাফারি ইন্ডাস্ট্রিজ, ইনফোএজ, আদানি উইলমার, জোমাটো, সুজলন এনার্জি, সারেগামা ইন্ডিয়া, টাটা টেলিসার্ভিসেস, ক্যাস্ট্রল ইন্ডিয়া সহ হাতে গোনা কয়েকটি স্টকে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






